শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে আদালতে প্রেরণ করার সময় থানার ভেতরে তার ‘জয় বাংলা‘ স্লোগান দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
নড়িয়া থানা পুলিশ জানায়, দলীয় বৈঠক আয়োজন ও অনলাইন প্রচারণার পাশাপাশি গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালে সহিংসতায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। ওইদিন নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবরোধ সৃষ্টি করে গাছ পোড়ানোর ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/