সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় কন্যাশিশু দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
''আমি কন্যাশিশু সপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি '' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে জাতীয় শিশুকন্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম আলী। এ ছাড়া এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারি ও শাহজাদপুর পৌর শহরের শাহজাদপুর ইব্রাহীম পাইলট উচ্চ বালিকা বিদ্যালের শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
আলোচনা সভা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/