প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৫:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৪:২০ পি.এম
আপনার টাকা আছে, পছন্দমত বউ কিনতে যাবেন যেখানে…

আপনার টাকা আছে কিন্তু বউ নেই ? তাহলে আপনি যেতে পারেন পৃথিবীর একটি দেশে। যেখানে আপনার টাকা থাকলে আপনি পছন্দমত বউ কিনতে পারবেন।
বুলগেরিয়ার স্তার জাগোরা অঞ্চলে এক ব্যতিক্রমী প্রথা হিসেবে আক্ষরিক অর্থেই একটি 'বউ বাজার' বসে। সেখানে কালাইদঝি সম্প্রদায়ের দরিদ্র পরিবারগুলো তাদের কুমারী মেয়েদের অর্থের বিনিময়ে পাত্রের পরিবারের কাছে বিক্রি করে।
এই প্রাচীন প্রথাটি বুলগেরিয়ায় বহু যুগ ধরে চলে আসছে এবং স্থানীয়ভাবে এর সরকারি অনুমোদনও রয়েছে।
এই বাজারে, পাত্রের পরিবারের সদস্যরা মেয়েদের মধ্যে থেকে তাদের পছন্দমতো পাত্রী নির্বাচন করেন এবং এরপর মেয়েটির পরিবারের সঙ্গে দর কষাকষি করে একটি মূল্য স্থির করা হয়। যখন মেয়েটির পরিবার সেই মূল্যে সন্তুষ্ট হয়, তখন ছেলেটির পরিবার সেই মূল্য পরিশোধ করে মেয়েটিকে কিনে নেয় এবং পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে গিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দেয়।
এই প্রথাটি মূলত সেইসব গরিব পরিবারের জন্য স্থাপিত, যারা আর্থিক কারণে মেয়ের বিয়ে দিতে পারে না। তবে এই বাজারে শুধুমাত্র দরিদ্র কালাইদঝি সম্প্রদায়ের কুমারী মেয়েদেরই বিক্রির অনুমতি রয়েছে। তবে ভারতের কলকাতার সোনার গয়নার বিখ্যাত বউ বাজারের বিপরীতে, এটি সত্যিই 'বউ কেনা-বেচার' এক অদ্ভুত বাজার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/