শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলার মুরাদপুর এলাকায় চেকপোস্টে দুই কেজি গাঁজাসহ মোঃ মিজু মিয়া(৩৩) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১৭অক্টোবার (শুক্রবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ ফাঁড়ির একটি টিম মুরাদপুর গ্রামস্হ মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট স্হাপন করে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করেন।
এসময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ মোঃ মিজু মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিজু মিয়ার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার উমানন্দ মধ্যপাড়া গ্রামের মৃত- মোজাম্মেল হক এর ছেলে।
পুলিশ জানায়,গ্রেফতারকৃত মিজু মিয়া বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/