সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি বা কোনো ধরনের দরকষাকষিতে যেতে চায় না বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। তবে রংধনুর সাত রঙের মতো সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি।
বিএনপি মহাসচিব বলেন, সব ভ্রান্ত ধারণা ভেঙে বৃহত্তর জাতীয় স্বার্থে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিগত ১৫ বছরে বর্তমান ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে মন্তব্য করে তিনি বলেন, সেই জায়গা থেকে সরে এসে সবার মতামত নিয়েই দেশ পরিচালনা করতে চায় বিএনপি।
অনুষ্ঠানে প্রায় অর্ধশত হিন্দু ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগ দেন। তাদের এই যোগদান উপলক্ষে আগামী দুই সপ্তাহের মধ্যে বৃহত্তর সমাবেশের আয়োজন করবে দলটি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/