মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন পৌর বিএনপি'র সহ-সভাপতি, উপজেলা জাসাসের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ।
এ সময় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাজারে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট পৌঁছে দেন।
এ সময় তিনি ৩১ দফার প্রয়োজনীয়তা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি'র অবস্থান তুলে ধরেন। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু, পৌর জাসাসের সভাপতি আব্দুল মোমিন আকন্দ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ সভাপতি রহিদুর রহমান মিলন, সদর ইউনিয়ন জাসাসের সভাপতি সাদিকুল ইসলাম সিহাব, চালুয়াবাড়ী ইউনিয়ন জাসাসের আহবায়ক মামুন মিয়া, সদর ইউনিয়ন জাসাসের সহ সভাপতি ওবায়দুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/