শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের গাংনগর আলে মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মানবাধিকার সপ্তাহ উপলক্ষে কিশোরী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর (রোববার) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগরে নেটজ বাংলাদেশের সহযোগীতায় ও পল্লীশ্রী এনজিও'র হোপ প্রকল্পের আয়োজিত এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলাটি গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে ষষ্ঠ শ্রেণির কিশোরীদের দল সপ্তম শ্রেণীর দলকে পরাজিত করে।
খেলাটি উদ্বোধন করেন গাংনগর আলে মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফসিয়ার রহমান। খেলা শেষে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ নাগরিক সমাজ সংগঠনের প্রচার সম্পাদক ও জেলা নাগরিক সমাজ সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, গাংনগর আলে মাহমুদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রওশন আলী, পল্লীশ্রী এনজিও'র হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কো-অর্ডিনেটর তাইবাতুন নেহার প্রীতি, ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এছাড়াও রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/