রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
এসময় তাকে শেষ বিদায় জানাতে অশ্রুসিক্ত নয়নে উপস্থিত হন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। পরে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফনের জন্য মরদেহ নেয়া হয়। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়েই শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে, রোববার (২৬ অক্টোবর) রাত দশটায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা হয়। নিহত কালাম তার স্ত্রী ও ২ সন্তানসহ শ্বশুরবাড়ির পাশে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন।
প্রসঙ্গত, রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদের মৃত্যু হয়।
পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/