আলেম- ওলামাদের সাথে মতবিনিময় করলেন শাহে আলম

আপডেট: October 28, 2025 |
inbound7843819076173944006
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেন ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

২৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সকল কাওমী, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক এবং আলেমদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় আলেমদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মীর শাহে আলম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পতাকা উঁচিয়ে দেশের ধর্মপ্রাণ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমান ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করছেন। বিএনপি ক্ষমতায় গেলে ইসলামের খেদমতে আরও বড় পরিসরে কাজ করা হবে ইনশাআল্লাহ।

এসময় পবিত্র ইসলামের অপব্যখ্যা ও অবমাননা কেউ যেন না করতে পারে এজন্য আলেম সমাজকে সচেতন থাকার আহবান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মাস্টার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোস্তাফিজার রহমান রাজা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।

inbound5158605824974083946

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সিনিয়র সহ-সভাপতি ও কিচক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফছার আলী, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আলিয়ারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, মোকামতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান খলিফা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৬৮ টি কওমী মাদ্রাসার দায়িত্বশীল আলেম-ওলামারা উপস্হিত ছিলেন।

তারা সবাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তি ধানের শীষ মার্কার পক্ষে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। মতবিনিময় শেষে জিয়া পরিবারের জন্য মহান আল্লাহ’র দরবারে মোনাজাত করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর