বগুড়ায় নারীকে যৌন নিপীড়নের মামলায় এক যুবক গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা গ্রামে নারীকে যৌন নিপীড়নের দায়ের করা মামলায় শাহীন আলম(২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
২৮ অক্টোবর (মঙ্গলবার) দিবাগত রাতে বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইয়াসির আরাফাত ফোর্সসহ অভিযান চালিয়ে আসামী শাহীন আলমকে তার নিজ এলাকা কলাকোপা গ্রাম থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত শাহীন আলম উপজেলার কলাকেপা গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে।
পুলিশ সূত্র জানা যায়, গত ২৫ অক্টোবর রোববার দুপুর ২টার দিকে বগুড়া গাবতলী উপজেলার কলাকোপা গ্রামের এক নারী মাঠে গরুর ঘাস কাটার সময় আসামী শাহীন আলম কর্তৃক যৌন নিপীড়নের শিকার হন।
এই ঘটনায় গাবতলী মডেল থানায় একটি মামলা রুজু হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গাবতলী মডেল থানার অফিস ইনচার্জ(ওসি) সিরাজুল হক এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের পেক্ষিতে গাবতলী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় এজহার নামীয় একমাত্র আসামী শাহীন আলমকে গ্রেফতার করে আজ তাকে বগুড়া বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় থানা পুলিশ কঠোর অবস্থানে আছে।













