শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশিকালে ২০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২৯ অক্টোবর (বুধবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের দি- মুন হোমিও ফার্মেসির সামনে, রংপুর- ঢাকাগামী মহাসড়কে মোকাবেলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্তৃক চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করা কর হয়।
এ সময় ২০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ মোঃ সোহেল রানা(২৫) ও মিলন মিয়া (২৮) নানের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ সোহেল রানা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মোঃ শাহ আলমের ছেলে এবং মোঃ মিলন মিয়া রাজশাহী জেলার পুটিয়া থানাধীন বানেশ্বর নামাজ গ্রামের মৃত-ইনসার আলীর ছেলে।
পুলিশ জানান,গ্রেফতারকৃত আসানী মিলন মিয়ার বিরুদ্ধে পূর্বের একটি মামলা আছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/