শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া, র্যাব-১২ এবং সিপিসি-২ সাভার,র্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া থানাধীন নবীনগর এলাক হতে সরকারী কাজে বাধা দান ও পুলিশ আক্রান্ত মামলার এজাহার নামীয় ০১ নং পলাতক আসামী মোঃ রিজ্জাকুল ইসলাম ওরফে রাজু (৪৬) -কে গ্রেফতার করা হয়েছে।
২৯ অক্টোবর (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া এবং সিপিসি-২ সাভার, র্যাব-৪ এর যৌথ অভিযানে সরকারী কাজে বাধা দান ও পুলিশ আক্রান্ত মামলার এজাহার নামীয় ১নং পালাতক আসামী রিজ্জকুর রহমান ওরফে রাজুকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে, র্যাব-১২ বগুড়া এটিসি স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।
র্যাব সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর ২০২৫ তারিখ অনুমান গত ০৪-১০-২০২৫ ইং তারিখ অনুমান ১৯.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানা পুলিশ জানতে পারে যে, শিবগঞ্জ থানার নাশকতা ও বিস্ফোরক মূলতুবি একাধিক মামলার এজাহার নামীয় ০১ নং পলাতক আসামী রিজ্জাকুল ইসলাম রাজু তার নিজ বাড়ির পাশে জনৈক সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত্রি আনুমানিক সোয়া ৮ টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে মোটরসাইকেল যোগে থানায় নিয়ে আসার সময় আসামী চিৎকার ও চেঁচামেচি শুরু করলে অজ্ঞাতনামা ১৫০/২০০ জন পুরুষ ও মহিলা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে উত্তেজিত মব সৃষ্টি করে পুলিশের উপর আক্রমণ ও সরকারি কাজে বাধদান করে আসামী রাজুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শিবগঞ্জ থানা পুলিশ উত্তেজিত মবকে বাধা দিলে উক্ত আসামীর হুকুমে এজাহার নামীয় ও অন্যান্য অজ্ঞাতনাম আসামীগণ পুলিশকে এলোপাতাড়ি মারপিট করে আসামীর হাতে পরিহিত সরকারি হ্যান্ডকাপসহ রাজুকে ছিনিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে উক্ত ঘটনা মোবাইল ফোনে অফিসার ইনচার্জ শিবগঞ্জ থানা কে অবহিত করলে অতিরিক্ত ফোর্স সহ ঘটনা স্থলে পৌছে আক্রান্ত পুলিশ সদস্যগনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার ব্যবস্থা করেন।
উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে পরস্পর যোগসাজসে আসামীকে ছিনিয়ে নিয়ে সরকারী কাজে বাধাদান করতঃ মারপিট করে গুরুতর জখম করার অপরাধে বগুড়া জেলার শিবগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করেন। বগুড়া জেলার শিবগঞ্জ থানার মামলা নং-০৯ তারিখ ০৫/১০/২৫ ধারা- ১৪৩/১৮৬/১৮৭/৩৩২/৩৩৩/৩৫৩/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০।
উক্ত মামলার প্রেক্ষিতে র্যাব-১২ বগুড়া, আসামীদেরˊকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত আসামী ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর বুধবার সন্ধা আনুমানিক সোয়া ৬ টার দিকে র্যাব-১২ এবং, সিপিসি-২ সাভার, র্যাব-৪ এর উক্ত স্হানে যৌথ অভিযান পরিচালনা করে ওই মামলার এজাহার নামীয় ০১ নং পলাতক আসামী ও সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যয়ন রিজ্জাকুল ইসলাম রাজুকে ১৫,০০০ টাকাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী রাজু শিবগঞ্জ উপজেলার চক ভোলা গ্রামের বদর উদ্দিন এর ছেলে।
র্যাব-১২, বগুড়া স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান,
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/