শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার বীরগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ৩টন ট্রাক দুর্ঘটনায় পতিত হয়েছে।
৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল পৌনে পৌণে ১০ টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানুবাসের উদ্দেশ্যে যাত্রা করা বাংলাদেশ সেনাবাহীনীর ৩ টন ট্রাকটি এ দূর্ঘটনায় পতিত হয়।
এতে ১৩ জন সেবাসদস্য আহত হন,যাদের মধ্যে ৩ জনের অবস্হা গুরুতর। বিকেলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়ড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাকটি নাটোর- বগুড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ইল্টে যায়।
দূর্ঘটনার পর স্হানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সেনাসদস্যদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।
এর মধ্যে গুরুতর আহত এক সেনাসদস্যকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
স্হানীয়রা জানান,দূর্ঘটনার পর পরই এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত জরেন।
বাংলাদেশ সেনাবাহিনীর এক বিবৃতিতে স্হানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রজাশ করেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে- বীরগ্রাম এলাকায় দূর্ঘটনার পর স্হানীয় জনগণ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত মানবিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।
তাঁদের সহায়তার ফলে আহত সেনাসদস্যদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/