শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন ফুলবাড়ী বাজারস্হ সুকদহ ব্রীজের পাশ থেকে শিক্ষার্থীকে অপহরণ মামলার এজাহার নামীয় ১নম্বর পালাতক আসামী মোঃ সিয়াম (২০)- কে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব।
০৭ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাত পৌনে ৯ টার দিকে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহারের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করা হয়।
সেই সাথে অপহরণকৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব-১২ বগুড়া।
জানা জানা গেছে, গত ২৮ আগস্ট ২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ৪ টার দিকে ভিকটিম কলেজে ভর্তির ফরম তোলার জন্য বাড়ী হতে ফুলবাড়ী বাজারে কম্পিউটার দোকানের উদ্দেশ্যে রওনা করে।
একই তারিখ বিকাল অনুমান সোয়া ৪টার সময় ফুলবাড়ী বাজারস্হসুকদহ ব্রীজের পূর্ব পার্শ্বে পৌঁছিলে ১ নম্বর আসামী সিয়াম অজ্ঞাতনামা সিএনজি যোগে ভিকটিমকে বিবাহর প্রলোভন দেখিয়ে কৌশলে জোর পূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে বগুড়ার সারিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
উক্ত মামলার পেক্ষিতে র্যাব-১২ আসামীকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অপহরন মামলার এজাহার নামীয় ১ নম্বর পালাতক আসামী বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, বগুড়ার একটি চৌকষ অভিযানিক দল ০৭ নভেম্বর (শুক্রবার) দিবাগত পৌন পৌনে ৯টার সময় ওই এলাকায় অভিযান পরিচালনা করে সিয়ামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সেই সাথে ভিকটিমকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ সিয়াম বগুড়ার সারিয়াকান্দি থানাধীন ফুলবাড়ী(গুলপাড়া)গ্রামের মোঃ সাইফুল ইসলাম এর ছেলে ।
র্যাব-১২,বগুড়ার এটিসি স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত অসামী সিমামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রফণের জন্য আজ শনিবার বগুড়ার সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/