শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।
১১ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে বগুড়া জেলা দায়রা জজ মোঃ শাজাহান কবীর দীর্ঘ ৮ বছর বিচারিক প্রক্রিয়া শেষ এ রায় ঘোষণা করেন।
এ ছাড়া এক আসামীকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষনার সময় যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী মাজেদুর রহমান পিন্টু আদালতে উপস্হিত ছিলেন।এছাড়া এক আসামীকে খাালাস দেওয়া হয়েছে।
২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাটিয়াভাঙ্গা দক্ষিণপাড়া এলাকার মৃত ওছমান মোল্লার ছেলে ও ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক(৪৫)-কে দূর্বত্তরা কুপিয়ে হত্যা করে।
এই ঘটনার প্রায় ৮ বছর পর মামলার রায় ঘোষণা হলো।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন - মামলার চার্জশিটভূক্ত ১নং আসামী গুটু প্রামাণিকের ছেলে আবুল কালাম বাবলু প্রামাণিক (৩৫) ৩নং আসামী আব্দুল মালেকের ছেলে মানিক(৩০) ও ৭ নং আসামী কামরুজ্জামানের ছেলে মিশু(২৭) তারা সবাই দুর্গাহাটা ইউনিয়নের বাসিন্দা।
উক্ত মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন-২নং আসামী মৃত- মোজাহার আলী প্রামাণিকের ছেলে মাজেদুর রহমান পিন্টু (৪৬) ,৪নং আসামী মৃত- মগনা প্রামাণিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৬৮) ও একই ইউনিয়নের বাটিয়াভাঙ্গা এলাকার বিশু আকন্দের ছেলে আশিক (৩০)।
চার্জশিটভূক্ত ৫নং আসামী দেলোয়ার হোসেন দুদুর ছেলে শাফায়ত হোসেন পাপ্পু (২০) দুইজনই ঘটনায় সময় অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আইনে বিচারাধীন।
এ মামলায় খালাস পেয়েছেন- আব্দুল মান্নান সাকিদারের ছেলে শান্ড সাকিদার(২৯),চার্জশিটের ৮নং আসামী হিসাবে তার বিরুদ্ধ অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান তিনি।
উল্লেখ্য: মামলার ২নং আসামী পিন্টু ওরফে মাজেদুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতের রায়ে দন্ডিত বাকী আসামীরা সবাই পলাতক রয়েছেন।
আদালত জানিয়েছেন, গ্রেফতারের পর তাদের সাজা কার্যকর করা হবে।
পুলিশ জানায়,জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড সংঘটিত হয়।পরদিন নিহতের বড় ভাই মমিন হোসেন বাদী হয়ে গাবতলী থানায় মামলা দায়ের করেন।
পরে সিআইডির তৎকালীন পরিদর্শক সকির উদ্দিন ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
রায় ঘোষণার পর নিহত তোজাম্মেলের পরিবার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং দ্রুত পালাতক আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। এটি ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত। অন্যদিকে আসামীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
পুলিশ জানিয়েছে,পালাতক আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/