শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার সদর থানাধীন হাবিবুর রহমান খোকন (৩৭) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ ইমরান হোসেন (৩১)- কে একটি বার্মিজ চাকুসহ গ্রেফতার
করেছে র্যাব।
১২ নভেম্বর (বুধবার) রাত দেড়টার দিকে গোপন সংবাদেদর ভিত্তিতে র্যসব-১২, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন ১২ নং ওয়ার্ড ঠনঠনানিয়া পশ্চিম পাড়া শাহী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠের পশ্চিম পাশে অভিযুক্তের বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান হোসেন ওই এলাকার মৃত- ইউনুস আলীর ছেলে। গ্রেফতারের সময় খোকনের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি বার্জিম চাকু, একটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১২, বগুড়া সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ৮ টার দিকে ভিকটিম হাবিবুর রহমান খোকন মোটরসাইকেল যোগে জৈনক পাবেলকে দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন।
বগুড়া জেলা শহরের সেউজগাড়ী পালপাড়া আনন্দ আশ্রমের উত্তর পাশে জৈনক আঃ সাত্তারের বাড়ির সামনে ঢালাই রাস্তার উপর পৌয়া মাত্র এলাকার ২০/২৫ জন চিহ্নিত সন্ত্রাসী খুনি আসামীগণ পরিকল্পিত ভাবে রাম দা,চাইনিজ কুড়াল, হাসুয়া, চাকু,লোহার রড় দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান খোকনকে মৃত ঘোষণা করে।
পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১০০ তারিখ ০১/১০/২০২৫ ইং, জিআর নং-৮৬৬, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড -১৮৬০।
উক্ত মামলার পেক্ষিতে র্যাব-১২, বগুড়া আসামীকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর রাত ১,৩০ ঘটিকার সময় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে র্যাব বাদী হয়ে বগুড়া জেলার সদর থানায় The Arms Act 1874 Under Section 19(f)ধারায় একটি মামলা দায়ের করেন।মামলা নং-৩৮ তারিখ ১২/১১/২০২৫ইং।
র্যাব-১২, বগুড়ার এটিসি স্কোয়াড লীডার ও কোম্পানি ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামী ইমরান হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ র্যবস্হা গ্রহণের জন্য বিকালে বগুড়া জেলা সদর থানার হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/