বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার ০৩

আপডেট: November 13, 2025 |
inbound4369450884042546095
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাব-১২ বগুড়ার যৌথ মাদক বিরোধী অভিযানে ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা,৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭৯ লিটার কেরু মদ,১৭,২ লিটার দেশীয় মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

১২ নভেম্বর (বুধবার) দিবাগত রাত ২০,০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, বগুড়া ও যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়া ৪০ বীর এর যৌথ মাদক অভিযানে জেলা শহরের সূত্রাপুর বাসফোর সুইপার কলোনীর রহিত বাসফোর ও সুমন বাসফোরের বসহ বাড়ী হতে উল্লেখিত মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

inbound7603181922603817611

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার কলসদহ গ্রামের মোঃ টকু মিয়ার ছেলে মোঃওবাইদুল হক(২৫), একই উপজেলার শ্রী চন্ডী দাস এর ছেলে শ্রী চয়ন দাস(৩৩), ও জেলা শহরের ফুলবাড়ী উত্তর পাড়া (মগলিস পুর) ইকবাল হোসেন এর ছেলে মোঃ আল ইসসান আবির (২৪)।

র‍্যাব সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ ও যুব উন্নয়ন আর্মি ক্যাম্প জানতে পারে যে, বগুড়া জেলা পৌরসভার ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর বাসফোর সইপার কলোনীতে রহিত বাসফোর এবং সুমন বাসফোরের বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রায়-বিক্রয় হচ্ছে।

এময় সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাদের বসাত বাড়ি থেকে ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা,৮পিস ইয়াব ট্রাবলেট, ১৭৯ লিটার কেরু মদ,১৭.২ লিটার দেশীয় মদসহ তাদেরকে গ্রেফতার,করা হয়।

গ্রেফতারের সময় মাদকদ্রব ক্রয়- বিক্রয় কাজে ব্যবহৃত ১টটি বার্মিজ চাকু,৩টি চাপাতি, ১টি বাটন ফোন, ১টি সিমকার্ড ও নগদ ১,৪৩,৪২০টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২, বগুড়া এটিসি স্কোয়াড লীডার স্কোয়াড লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) সকালে বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now