শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ ফাঁড়ির চেকপোস্টে ১ কেজি গাঁজাসহ মীর হোসেন ওরফে মিলন(৪২) নামের এক মাকদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
১৯ নভেম্বর (বুধবার) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ফাঁড়ি পুলিশ কর্তৃক চেকপোস্টে তাকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলন বগুড়া সদর উপজেলার ঢল মোহনী পূর্বপাড়া এলাকার মৃত- জমির উদ্দিনের ছেলে।
মোকামতলা ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, গেপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রংপুর হতে মাদকদ্রব্য নিয়ে বাস যোগে এক ব্যক্তি ঢাকার উদেশ্য রওনা দিয়েছে।
এনম গোপন শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল গ্রামের রহবল ওভারব্রিজ এলাকায় মোঃ বকুল হোসেনের বাড়ির সামেন চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান চালানো হয়।
এসময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধামিয়ে তল্লাশি চালিয়ে বাসে থাকা মিলনের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
এঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকালে শিবগঞ্জ থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/