শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীর পাড়া গ্রাম থেকে দীর্ঘ ৩ মাস ১৭ দিনপর চোরাই গরু উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২০ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলাধীন মিহিষাবান ইউনিয়নের পাররানীর পাড়া গ্রামের থেকে চোরাই গরু উদ্ধারসহ মোঃ হযরত আলী(৫৫) ও আশিকুর রহমান (২২)- কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০২/০৮/২০২৫ তারিখ দিবাগত রাতে গাবতলী উপজেলার
বাটিয়াণাঙ্গা গ্রামের তানজিলা বেগম স্বামী টিপু সুলতান এর গোয়াল ঘর থেকে একটি লাল রঙের গাভী চুরি হয়।
পরবর্তীতে থানায় ১৮(১১)২০২৫, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড সংক্রান্ত একটি মামলা রুজু হয়।
এই ঘটনায় বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম এর দিকনির্দেশনায়,সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেলের তত্ত্বাবধানে দীর্ঘ অনুসন্ধানের পর গাবতলী থানার অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক এর নেতৃত্বে থানার সাব-ইন্সপেক্টর রিপন চন্দ্র বর্মন, সহকারী ইন্সপেক্টর মোঃ এরশাদ হুসাইন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চোরাই গরুসহ দুই চোরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওই দুই চোর হলো- গাবতলী থানাধীন মহিষাবান ইউনিয়নের পাররানীর পাড়া গ্রামের মৃত- আবুল হোসেনের ছেলে মোঃ হয়রত আলী(৫৫) ও একই গ্রামের মানিক সরকারের ছেলে আশিকুর রহমান(২২)।
চোরাই গরু উদ্ধার করে ভুক্তভোগীকে জানালে তিনি থানায় এসে গরুটি নিজের বলিয়া শনাক্ত করেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞসাবাদে তারা চুরি করার কথা স্বীকার করে।
তাদের উভয়কে বিকেলে পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/