আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে প্রতি বছরর ন্যায় এ বছর অনুষ্ঠিত হয়েছে ৪৫ তম ব্যাচের রাজা–রানী নির্বাচন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন র্যাগজোন ভবন প্রাঙ্গণে এ ভোটগ্রহন চলছে।
নির্ধারিত সময় সকাল ৯টায় শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৫টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার হাসান নাঈম বলেন, “নির্বাচন সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলেছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।"
সহকারী নির্বাচন কমিশনার এনামুল হক জানান, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের একটি ঐতিহ্য এই রাজা–রানী নির্বাচন।
প্রতি বছরই ব্যাচের শিক্ষার্থীরা এই নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস দেখায়, তা সত্যিই অনন্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/