নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউসে অপ্রত্যাশিতভাবে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুদিন আগেও মামদানিকে “কমিউনিস্ট লুনাটিক” হিসেবে আক্রমণ করা ট্রাম্প এই বৈঠকে সম্পূর্ণ ভিন্ন রূপরেখা দেখিয়েছেন, এবং দেখা গেছে কোনো উত্তেজনাও নেই। খবর: রয়টার্সের।
ওভাল অফিসে বৈঠকের সরাসরি সম্প্রচার ট্রাম্পের জন্য রাজনৈতিক স্বস্তি হিসেবে দেখা যায়। বিশেষ করে জেফ্রি এপস্টেইন-সংক্রান্ত তথ্য প্রকাশের পর সমালোচনার মুখে থাকা ট্রাম্পের জন্য এটি ছিল ইতিবাচক একটি মুহূর্ত।
বৈঠক শেষে ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে এত মিল থাকবে ভাবিনি।” তিনি মামদানিকে ‘মিস্টার মেয়র’ বলে সম্বোধন করেন এবং নিউইয়র্কে তার মেয়র হিসেবে সফলতা কামনা করেন।
ট্রাম্প ও মামদানি জানান, ব্যক্তিগত বৈঠকে তারা মূলত জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি এবং সাশ্রয়ী জীবনযাপন ইস্যুতে আলোচনা করেছেন- যা মামদানির নির্বাচনী প্রচারণার কেন্দ্রীয় বিষয় ছিল। ট্রাম্পের দাবি, মামদানির কিছু ধারণা তার নিজের ধারণার সঙ্গে মিলে যায় এবং তার সমর্থককেও ভোট দিতে দেখা গেছে।
রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া ট্রাম্প নিউইয়র্কে আরও বেশি আবাসন নির্মাণের মামদানির প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে দুই নেতা গুরুত্বপূর্ণ ও বিতর্কিত বিষয় যেমন অভিবাসন নীতি বা গাজার যুদ্ধ এড়িয়ে চলেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/