শাহজাদপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভপতিত্ব করেন, উপজেল নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সহকারি কমিশনার ( ভূমি) মোঃ মুশফিকুর রহমান, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা, শাহজাদপুর মাধ্যমিক শিক্ষা অফিসার শাহদত হোসেন, শাহজাদপুর যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজৃজামান, শাহজাদপুর থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ মাহমুদুল হাসান।
এ ছাড়া এ সময় উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগন ও ইউনিয়ন পরিষদের সচিবগন উপস্থিত ছিলেন।
এ সভায় শাহজাদপুর উপজেলার আইন-শৃঙ্খলা বজায় রেখে মানুষের জানমালের নিরাপত্তা মানুষের শান্তি রক্ষা বজায়সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।













