শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ শিবলু মিয়া(৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
২৫ নভেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে শাজাহানপুর থানার এসআই(নিঃ) মোঃ আমীন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শাজাহানপুর থানাধীন ১৩ নং ওয়ার্ডের গন্ডগড়াম উত্তরপাড়া গ্রামের জৈনক মোঃ রেজাউল করিম (মায়ের নীড়) বাড়ির সামনে ইট বিছানো রাস্তার উপর হতে মোঃ শিবলু মিয়াকে আটক করে।
এ সময় তার হেফাজতে থাকা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শিবলু মিয়া উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত শিবলু মিয়ার বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করে আজ বুধবার বেলা ১১ টার দিকে বগুড়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/