বগুড়ায় খোকন হত্যা মামলার এজাহার নামীয় আসামী গ্রেফতার

আপডেট: November 26, 2025 |
inbound6888634764648761175
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু থানাধীন বীর কেদার ইউনিয়নের শেখাহার বাজার এলাকা হতে হাবিবুর রহমান খোকন (৩৭) হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মহিন (২১) কে গ্রেফতার করেছে র‍্যাব।

২৫ নভেম্বর (মঙ্গলবার) বিকাল আনুমানিক সোয়া ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক দল, বগুড়া কাহালু থানার বীর কেদার ইউনিয়নের শেখাহার বাজার এলাকায় অভিযান চালিয়ে খোকন হত্যা মামলার এজাহার নামীয় পালাতক আসামী মহিন(২১)-কে গ্রাফতার করে।

গ্রেফতারকৃত মহিন বগুড়া জেলা সরকার সেউজগাড়ী, রেলওয়ে মাঠ সংলগ্নএলাকার মোঃ জিল্লার এর ছেলে। আজ বুধবার(২৬ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।

এর আগে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ রাত্রি আনুমানিক ০৮.০০ ঘটিকার সময় ভিকটিম হাবিবুর রহমান খোকন মোটর সাইকেল যোগে জৈনক পাবেলকে দেখার উদ্দেশ্যে বাড়ি থেক বেড় হন।

কিন্ত বগুড়া জেলার সদর থানাধীন সেউজ গাড়ী পালপাড়া আনন্দ আশ্রমের উত্তর পাশে জনৈক আঃ সাত্তারের বাড়ির সামনে রাস্তার উপর পৌছানো মাত্র এলাকার ২০/২৫ জন চিহ্নিত সন্ত্রাসী খুনি আসামীগণ তাদের হাতে রাম দা, চাইনিজ কুড়াল, হাসুয়া, চাকু, লোহার রড ইত্যাদি মারাত্বক অস্ত্র সস্ত্রসহ সন্ত্রাসীরা খোকনকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এলোপাথারি কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য অজ্ঞাত অটো রিকশা যোগে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষনা করে।

পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বগুড়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর ধারাবাহিকতায় র‍্যাব-১২ বগুড়া উক্ত মামলার এজাহার নামীয় পলাতক আসামীগন´কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার কাহালু থানাধীন বীর কেদার ইউনিয়নের শেখাহার বাজার এলাকায় উল্লিখিত হত্যা মামলার এজাহারনামীয় ০৯ নং পলাতক আসামী মহিন অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২,বগুড়া, ২৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকাল সোয়া ৫ টার দিকে উক্ত স্হানে অভিযান পরিচারনা করে হাবিবুর রহমান খোকন (৩৭) হত্যা মামলার হত্যা মামলার এজাহার নামীয় ০৯ নং পলাতক আসামী মহিন(২১)- কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১২, বগুড়ার এটিসি স্কোয়াড্রেন ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ বুধবার বিকালে বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর