সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহী কাপড় হাট ইসলামী সুন্নী জালসা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) ঐতিহ্যবাহী কাপড় হাট ইসলামী সুন্নী জালসা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর আহলে সুন্নত ওয়াল জামাত আয়োজিত ও আলহাজ হযরত শাহ সূফী নাসরুল্লাহ মাহমুদ পীর কেবলার সভাপতিত্বে
আহলে সুন্নত ওয়াল জামাতের এ সুন্নী জালসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নছিয়ত করেন , হক্ব ফুরফুরা সিলসিলা ভূক্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছির, সন্ত্রাস ও জঙ্গীপনা বিরোধী মূর্শিদ মোঃ আলহাজ এমএমডি ইমাম আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী।
জালসায় দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নছিয়ত করেন আলহাজ মুফতি মোহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী। এ ছাড়া এ সুন্নী জালসায় কোরআন ও হাদীসের আলোকে ওয়াজ নছিয়াত করেন স্থানীয় ওলামায় একরামগন।
এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাত এর সভাপতি আলহাজ মোঃ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক আলহাজ মোঃ আলাউদ্দিনসহ আহলে সুন্নত ওয়াল জামাত এর বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/