জয়পুরহাট প্রতিনিধিঃ সংগ্রাম, সাফল্য ও গৌরবের ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর শহরের আমতলীস্থ আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউটের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পারুলিয়া আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক নুরুল হোসেন রঞ্জু, ইঞ্জি. গোলাম কবীর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, নিসচা এর জয়পুরহাট জেলা কমিটির সভাপতি নুরে-আলম সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, প্রচার সম্পাদক রাকিবুল হাসান রাকিব সহ অন্য নেতৃবৃন্দ।
সভায় সড়ক দুর্ঘটনায় নিহত মরহুমা জাহানারা কাঞ্চন-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/