জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার মিনা মাহমুদা

আপডেট: December 1, 2025 |
inbound7045704697216286304
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মিনা মাহমুদা। যোগদানের পর সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তার নিজ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার তুহিন রেজা, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আসাদুজ্জামান, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জামিরুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মিনা মাহমুদা এর আগে মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি ২৫ তম বিসিএসের কর্মকর্তা। ২০০৬ সালে তিনি চাকরিতে যোগদান করেন।

Share Now