বগুড়ার শিবগঞ্জে আমরণ অনশনে বসলেন এনসিপির নেতা জাহাঙ্গীর

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে কৃষকদের ন্যায্য অধিকার ও সার সংকটকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা জাহাঙ্গীর আলম আমরণ অনশনে শুরু করেছেন।
কৃষক বাঁচাও সিন্ডিকেট হটাও,কৃষকের দাবি মানতে হবে,সার সিন্ডিকেট ভাঙ্গতে হবে। এই স্লোগানে ০১ ডিসেম্বর(সোমবার) বিকেলে থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে অনশনে বসেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন,সারের ডিলার সিন্ডিকেট, সার পাচার ও কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদেরকে অমানবিক ভোগান্তিতে ফেলা হচ্ছে।
সরকারি বরাদ্দে অনিয়ম, বাইরের উপজেলার ডিলার নিয়োগের অপচেষ্টা এবং হিমসগারে আলু নষ্ট হওয়ার মতো ঘটনায় কৃষক আজ দিশেহারা। কৃষকের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমার এ অনশন চলবে।
তার অনশনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে আলোচনার সৃষ্টি হয়।
স্হানীয়,মানুষজন একনজর দেখতে অনশণস্হলে ভিড় করছেন।স্হানীয় এনসিপি ও ছাত্রশক্তির নেতারা উপস্থিত থেকে তাকে সংহতি জানান।


















