খালেদা জিয়ার অসুস্থতায় মোদীর উদ্বেগ, সহায়তার প্রস্তাব

আপডেট: December 2, 2025 |
inbound6602452428722878824
print news

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৫৬ মিনিটে নিজের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে দেয়া এক বার্তায় মোদী লিখেছেন, বাংলাদেশের জনজীবনে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছি।

তার আশু রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনা করি। যে কোনো প্রয়োজনে ভারত সবরকম সম্ভাব্য সহযোগিতা দিতে প্রস্তুত।

খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ভারতের প্রধানমন্ত্রী মোদীর এই বার্তাকে বাংলাদেশের রাজনৈতিক মহলে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

এদিকে, খালেদা জিয়াকে আজ ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। সাবেক প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর