জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জয়পুরহাটের বিভিন্ন এতিম খানার কোমলমতি বাচ্চাদের নিয়ে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম এর আয়োজনে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-জয়পুরহাট জেলা ওলামা দলের আহবায়ক লোকমান হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জিয়া পরিষদের শহর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও জয়পুরহাট বি,আর,ডি,বি চেয়ারম্যান জাকির আহম্মেদ মেহেদী, জেলা বিএনপি'র সাবেক দফতর সম্পাদক হায়দার আলী, জেলা বিএনপি'র সাবেক কোষাধ্যক্ষ আহমেদুর রহমান মুক্তন, শহর বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, শহর বিএনপি'র সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,থানা যুবদলের সাবেক দফতর সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাসানুদ্দিন তুষার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রতন ভুইয়া, জেলা যুবদলের সাবেক সদস্য আতিকুর রহমান সোহাগ, থানা বিএনপি'র সাবেক সদস্য সবুর হোসেন, জেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক আব্দুল আজিম, প্রচার সম্পাদক নাজমুল হক, শহর যুবদলের সাবেক প্রচার সম্পাদক হামিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক গোলাম সাকলায়েনের সিজার প্রমুখ।
কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জয়পুরহাট জেলা ওলামা দলের আহবায়ক লোকমান হোসেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/