জয়পুরহাট প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জয়পুরহাট প্রেস ক্লাব-এর আয়োজনে মঙ্গলবার দুপুরে ছমির হোটেল এন্ড রেস্টুরেন্ট এর ২য় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপ-কমিটির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, বীর শহীদদের অবদান এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম ও সেক্রেটারি শাহিদুল ইসলাম সবুজ বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/