মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ ব্লাড ডোনার অর্গানাইজ এর পক্ষ থেকে শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়ছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার সময় চান্দগাঁও থানাধীন সি এন্ড বি বালুরটাল সংলগ্ন জালালিয়া আবাসিক এলাকার সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রায় ১৪০ জন অসহায় গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ লোকমান হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা জনাব এম এ মিটু ও ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজ এর উপদেষ্টা মোহাম্মদ ফরহাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন এর অর্থ সম্পাদক মোহাম্মদ মিজান ও সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সভাপতি জিসান মুরাদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্য মোহাম্মদ রুমন,মোহাম্মদ আরাফাত,মোহাম্মদ সৌরভ, সুজন দেব নাথ, মোহাম্মদ তৌহিদুল ইসলাম আরাফাত সহ প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/