প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি কারও কাছে মাথা নত না করার মন্ত্র শিখিয়েছে আমাদের। আমরা তার পথ ধরে এগিয়ে যাব। আমরা কারও কাছে মাথা নত করব না।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শহিদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেছেন, প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ ভুলে যাবে না।
তিনি বলেন, প্রিয় হাদি, আমরা তোমাকে ভুলব না। কেউ তোমাকে ভুলবে না। আজ তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি যে মন্ত্র রেখে গেছো, সেটাকে ধারণ করে আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার লড়াই চালিয়ে যাব।
তোমার দেখানো পথে সবাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে। কেউ তোমাকে ভুলবে না, বরং তোমার মন্ত্র বয়ে নিয়ে যাবে।
হাদির জানাজায় লাখো মানুষ অংশ নেয়। তার জানাজা নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/