বুধবার রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

আপডেট: December 23, 2025 |
inbound3028727010471277400
print news

বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানী কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেসার্স ইন্টারকন্টিনেন্টাল, ১ নং মিন্টু রোড, ঢাকার বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউ (শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত) মহাসড়কের উভয় পাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর