আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় জুলাই যোদ্ধা ইনকিলা মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর হত্যা কারীদের দ্রæত আইনে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) খোকসা বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে বিজর শিক্ষার্থী সংগঠন। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল খোকসা বাজার প্রদক্ষিণ করে খোকসা থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিজর শিক্ষার্থী সংগঠনের সদস্য অনিক, লিমন ও রাকিব প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/