একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় ৪.৩ তাপমাত্রা হ্রাস পেয়েছে। যার কারনে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা ঝড়ছে। আর মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।
হিম শীতল ঠান্ডা বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারনে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে এক রকম অসহায় হয়ে পড়েছে।
জেলায় সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। সড়কে মানুষের চলাচল তেমন একটা নেয়। বুধবার সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তরের হিম শীতল ঠান্ডা বাতাস ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। দিনের বেলা সূর্যের দেখা না পাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। বুধবার সকাল ছয়টায় জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় ৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের তীব্রতার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
তীব্র শীতের কারণে খেটে খাওয়াও ছিন্নমল মানুষ গুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শীতের কারণে সড়কে মানুষের উপস্থিতি কম। খরকুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসার কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে ৪.৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে। যার কারনে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে।
মঙ্গলবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.২ ডিগ্রি সেলসিয়াস।
গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা ঝরছে। তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/