জয়পুরহাট প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান এর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কতৃক দায়িত্বপ্রাপ্ত এস এম শাহরিয়ার অয়ন।
বিকেলে শহরের বৈরাগী মোড় থেকে গনসংযোগ শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
উপস্থিত ছিলেন BUBT শাখা ছাত্রদল নেতা নাফিস ফয়সাল, ছাত্রদল নেতা সোহাগ সহ প্রমুখ।
তিনি দলীয় নেতাকর্মীদের নিয় জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান কে জয়যুক্ত করার জন্য ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেন।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এবার ধানের শীষের প্রার্থীকেই জয়ী করতে হবে। এই নির্বাচন জনগণের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/