নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

আপডেট: February 9, 2026 |
inbound2207101389247899345
print news

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই।

সোমবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় নির্বাচন ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২ হাজার ১৩১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ ৭ জন করে পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো।

এবার ভোটে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ডিএমপি কমিশনার বলেন, অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা থেকে বেরিয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে উদাহরণ সৃষ্টি করা হবে।

ভোটের দিন সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর