পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্যের

আপডেট: February 10, 2026 |
inbound4123364883157311287
print news

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ মঙ্গলবার ঢাবির আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নিয়াজ আহমেদ খান জানান, তিনি সংকটকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে এ দায়িত্ব গ্রহণ করেছিলেন।

তার ভাষ্য, তবে বিশ্ববিদ্যালয়ের সংকটকাল এখন শেষ হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে যেন হঠাৎ কোনো শূন্যতা তৈরি না হয় সেজন্য পরবর্তী সরকার গঠনের আগ পর্যন্ত সময় নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল।

এরপর ২৭ আগস্ট নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে।

Share Now

এই বিভাগের আরও খবর