কেন্দ্রের বাইরে ব্যালট পেপার নেওয়ায় যুবকের ৩ বছরের কারাদণ্ড

আপডেট: February 12, 2026 |
inbound7359006172341112826
print news

জাতীয় সংসদ নির্বাচন চলাকালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রদান শেষে ব্যালট পেপার বাইরে নিয়ে আসার অভিযোগে শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় মিরপুর উপজেলার ৩১ নং তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত শাহিন মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল মালিথার ছেলে।

শাহিনের হাতে ব্যালট পাওয়া যায় সেটিতে কোন সিল দেওয়া ছিলো না।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন জানান, আটককৃত শাহিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন দায়িত্ব প্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল মো: জান্নাতুল ইসলাম দেন।

৩১ নং তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামান জানান, সকালে ভোটকেন্দ্রে একজন ভোটার কোন প্রতিকে সিল না দিয়ে ব্যালট নিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে।

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: জান্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত শাহিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর