ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কেউ যদি কারও বিরুদ্ধে অভিযোগ করে থাকলে, তা প্রমাণের দায়িত্বও তাদের ওপর বর্তায় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম বলেন, আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। যে ফলাফল দেখছি, তাতে আমরা দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের তথ্য পাচ্ছি। আমরা মনে করি, এর মাধ্যমে আগামী পাঁচ বছর জনগণ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়েছি।
তিনি আরও বলেন, জনগণই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এবার যা-ই হয়েছে, আগামী নির্বাচনে বিএনপি আরও ভালো ফলাফল করবে।
জামায়াতের ভোট জালিয়াতির অভিযোগ ও আন্দোলনের হুঁশিয়ারির বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, তাদের মনে কষ্টে আছে, তারা বলতেই পারে। তবে কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করলে তা প্রমাণের দায়িত্বও তাদের ওপরই বর্তায়।
তিনি বলেন, যদি সত্যিই সেরকম কিছু ঘটে থাকে, তা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, সেটা তাদের ব্যাপার। আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করে নাই।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/