জয়পুরহাট প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট - ১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার ফজলুর রহমান সাঈদ ও ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল বারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।
জয়পুরহাট - ১ আসনে জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ফজলুর রহমান সাঈদ ভোট পেয়েছেন ১৬৫১৯২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ( ধানের শীষ )মার্কার প্রার্থী মাসুদ রানা প্রধান ভোট পেয়েছেন ১৫৫৩০৯
জয়পুরহাট-২ আসনের আব্দুল বারী পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৬৫ টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ( দাড়িপাল্লা ) প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ ভোট পেয়েছেন ৯১ হাজার ১২ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, এ আসনে পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট কেন্দ্র সংখ্যা ১৫২টি এবং মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ২৭৩ জন।
প্রদত্ত ৩ লাখ ৪১ হাজার ৫৫৬টি ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২টি ও বাতিল ভোট ৬ হাজার ৫৭৪টি। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ১৩ হাজার ২৮৬ ভোট, বাসদ-মার্কসবাদীর তৌফিকা দেওয়ান ৬১৭ ভোট এবং বাসদ প্রার্থী ওয়াজেদ আলী ৫৭৮ ভোট পেয়েছেন।
অপরদিকে, জয়পুরহাট-২ (আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আব্দুল বারী।
তিনি ‘ধানের শীষ’ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী এস এম রাশেদুল আলম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট। ফলে ৬৫ হাজার ৫৪৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বারী।
এই আসনে পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ ১০৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। মোট ২ লাখ ৫৮ হাজার ১৬০টি ভোট পড়েছে।
এর বিপরীতে ৬ হাজার ২৩টি ভোট বাতিল হয়েছে। এছাড়া এই আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী এস এ জাহিদ ঈগল প্রতীকে ১ হাজার ৫৫৫ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণার খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে বিজয় উল্লাস করেন।
অন্যদিকে, জয়পুরহাট-২ আসনের বিএনপির কর্মী-সমর্থকরা কালাই উপজেলা শহরে আনন্দ মিছিল ও বিজয় উল্লাস করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/