আজ চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

আপডেট: February 16, 2026 |
inbound4926709643726877288
print news

জামায়াত ও এনসিপির পর এবার ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার গণমাধ্যমকে বলেন, “সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বেইলি রোডের বাসায় এই সৌজন্য সাক্ষাৎ হবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিপুল বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাত করে সৌহার্দ্যের বার্তা দিচ্ছেন তারেক রহমান, যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল ঘটনা বলে মনে করছেন অনেকে।

রোববার রাতে জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন বিএনপি চেয়ারম্যান।

তার দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয় পেয়েছে। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকালে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর