বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথম শহীদ মিনারে যাবেন ডা. শফিকুর রহমান!

আপডেট: February 20, 2026 |
edu 1
print news

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান এই প্রথম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।

এ সময় ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা বিরোধীদলীয় নেতার সঙ্গে শ্রদ্ধা নিবেদনে অংশ নেবেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন।

সেখানে তিনি ভাষাশহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর