দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন?

আপডেট: February 26, 2026 |
inbound4234028010541401196
print news

মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এটি প্রকাশ পায়।

সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা অফিস আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এই অবস্থায় তাদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপিকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে মো. রাজিব আহসান এমপিকে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বর্ণিত অবস্থায় প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

আদেশের অনুলিপি এরইমধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে সদয় অবগতি ও কার্যার্থে পাঠানো হয়েছে।

Share Now