জয়পুরহাট জেলা যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে এ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, গোলাম রাব্বানী রাব্বী, তৌফিক এলাহী, হারুনুর রশীদ জুয়েল, রেজভী আহমেদ, আনিছুর রহমান, গোলাম রাব্বানী মাস্টার, আব্দুল মতিন, সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইফতাদুল হক, উলিউল্লাহ রতন, আবু বক্কর সিদ্দিক বাবু, রেজহাত হোসেন রনি, আতিক হাসান সোহাগ, তারেক ইবনে ফিরোজ, মাজারুল হক সেন্জু, আমিনুর রহমান লিটন, ফজল, আকাশ, সাগর, কিবরিয়া, নয়ন প্রধান, পলাশ, জিল্লু মাহবুব, রবিন, রিপনসহ প্রমূখ।
বক্তারা বলেন, রাজনৈতিকভাবে মাঠে থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করতে হবে।
মানুষের পাশে থাকার জন্য প্রধান মন্ত্রী তারেক রহমানের বার্তা মানতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তারা আগামী উপজেলা ও পৌর , ইউনিয়ন কমিটিতে থেকে নেতৃত্ব দিবেন।



















