বায়তুল মোকাররমের পাশে ২ টি কাটা হাত, কাকরাইল থেকে একটি পা উদ্ধার

আপডেট: February 28, 2026 |
dsddsds 8
print news

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দু’টি কাটা হাত এবং কাকরাইল-বিজয় নগর এলাকায় স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পা এবং আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সকালে কাঁটা দুই হাত উদ্ধার করে পুলিশ।

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ হাত-পা কাটা ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এগুলো।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।

পরে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা এবং তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায় বলেও জানান তিনি।

ওসি মোস্তফা কামাল বলেন, ‘দেহের অংশবিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।’

Share Now

এই বিভাগের আরও খবর