জাবি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ছাত্রশক্তির মানববন্ধন

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতন সহ সারাদেশে নারীর প্রতি সহিংসতার বিচারের দাবি এবং এ ঘটনায় প্রশাসনের নির্বিকার ও নিরবতার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে জাতীয় ছাত্রশক্তির “মানববন্ধন” কর্মসূচি পালন।
শনিবার (২৮ ফেব্রুয়ার) সকাল ১১:০০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং একইসাথে সারাদেশে নারীর প্রতি চলমান সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী “মানববন্ধন” কর্মসূচি।
এই কর্মসূচির মাধ্যমে তারা মানববন্ধনকারীরা বলেন, ” আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন।
অথচ এই ঘৃণ্য ঘটনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকারতা ও রহস্যজনক নীরবতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে।
অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর ধর্ষণের ঘটনাসহ নরসিংদী, পাবনা এবং সারাদেশে সংঘটিত প্রতিটি ধর্ষণের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানাই।
তারা আরও বলেন, অপরাধীদের আশ্রয়দাতা, মদদদাতা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের কোনোভাবেই দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাই অবিলম্বে সারাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।”













