জয়পুরহাট প্রতিনিধি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে অনেকগুলো বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। ফ্যামিলি কার্ড, ইমাম মোয়াজ্জিমদের ভাতার ব্যবস্থা, কৃষি কার্ড, খাল খনন, বৃক্ষ রোপন, মাদকমুক্ত, জুয়ামুক্ত, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সেই লক্ষে বিএনপি সরকার কাজ করে যাচ্ছেন। মানুষের যে চাহিদা রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি গ্রামগুলোকে যাতে বাসযোগ্য করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়া আলুর দাম অনেক কম হওয়ায় কিভাবে আলুকে সংরক্ষণ করে আলু চাষীদের সহযোগিতা করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয় দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে।দ্রুত এসব সুবিধা জনগন ভোগ করবে।
শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা, দ্রব্যমুল্য ও উন্নয়ন কার্যক্রম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব।
পরে প্রতিমন্ত্রী জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের মেধা ও সততার ভিত্তিতে মুল্যায়ন হবে। দুর্নীতি করলে কেউ ছাড় পাবেনা। অনিয়ম দুর্নীতির সাথে যে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/