মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ সীতাকুণ্ডের কুমিরায় পারিবারিক বিরোধের জেরে সাত বছরের শিশু জান্নাতুল নাইমা ইরাকে অপহণের পর ধর্ষণের চেষ্টা ও গলা কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইরা মারা যায়।
পুলিশ জানায়, গত ১ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়ি থেকে ইরাকে ডেকে নিয়ে যায় তাদের পূর্ব পরিচিত বাবু শেখ।
এরপর তাকে বাসে করে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড হয়ে পাহাড়ের নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে।
একপর্যায়ে অভিযুক্ত বাবু শেখ তার কাছে থাকা চাকু দিয়ে শিশুটির গলা কেটে হত্যার চেষ্টা করে এবং মৃত ভেবে বনের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়।
দুপুর দেড়টার দিকে পাহাড়ের রাস্তা নির্মাণ শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে থানায় খবর দেয়।
সীতাকুণ্ড থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পর থেকেই পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। আজ দুপুর ১২টার দিকে কুমিরা কাজী পাড়া এলাকা থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার বাসিন্দা বাবু শেখকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়,ভিকটিমের বাবা মনির হোসেনের সাথে তার দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও ঝগড়া ছিল। সেই প্রতিশোধ নিতেই সে শিশু ইরাকে হত্যার পরিকল্পনা করে।
গ্রেপ্তারকৃত আসামির তথ্যের ভিত্তিতে পাহাড়ের ঘটনাস্থল থেকে ভিকটিমের রক্তমাখা সেলোয়ারসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
আজ ভোরে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশু জান্নাতুল নাইমা ইরা।
পুলিশ জানিয়েছে, ধৃত আসামি বাবু শেখকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/